পুলিশি হেফাজত থেকে ছাড়া পেলেন অ্যান্ড্রু, তদন্ত চলছে

Printed Edition

বিবিসি

সরকারি দায়িত্বে থাকাকালে অসদাচরণের অভিযাগে গ্রেফতার সাবেক ব্রিটিশ প্রিন্স ও রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে টেমস ভ্যালি পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সকালে টেমস ভ্যালি পুলিশ বলেছিল, তারা নরফোক থেকে ৬০-এর ঘরে বয়সের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং ওই ব্যক্তির বার্কশায়ার ও নরফোকের ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। ভাইয়ের গ্রেফতারের খবরের প্রতিক্রিয়ায় রাজা চার্লস বলেছিলেন, আইন তার ‘নিজস্ব গতিতে চলবে’ এবং পুলিশের প্রতি তার ‘পূর্ণ ও সর্বাত্মক সমর্থন রয়েছে’। প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসও যে এ বক্তব্যের সাথে সহমত বিবিসি তা বুঝতে পেরেছে।

পুলিশ এর আগে বলেছিল, তারা প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সাথে অ্যান্ড্রুর সম্পৃক্ততাবিষয়ক অভিযোগ তদন্ত করা হবে কিনা তা তারা বিবেচনা করছে। সাবেক এ প্রিন্স গোপনীয় কোনো তথ্য বা নথি শেয়ার করেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকার সম্প্রতি এপস্টেইন সংক্রান্ত নথিপত্রের যে বিশাল ভাণ্ডার প্রকাশ করেছে তাতেই অ্যান্ড্রুর সাথে ওই যৌন নিপীড়কের যোগাযোগ থাকার বিষয়টি স্পষ্ট হয়।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিকে ‘তদন্ত চলাকালেই মুক্তি দেয়া হয়েছে’ এবং তার নরফোকের ঠিকানায় তল্লাশি শেষ হয়েছে। এবারই প্রথম অ্যান্ড্রু গ্রেফতার হলেন। তিনি ধারাবাহিকভাবে ও জোরের সাথে কোনো অন্যায় করার কথা অস্বীকার করে আসছিলেন।