বড় জয়ে ফাইনালে বাংলাদেশ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
টি-২০ ক্রিকেটে ১১০ রান খুব বড় কিছু নয়। অথচ সেই স্কোরকেই পাহাড়সম করল বাংলাদেশ নারী ‘এ’ দলের বোলাররা। নারীদের রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে অল্প রান করেও পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। মাত্র ১১১ রানের ল্য দিয়ে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তানের মেয়েরা। এতে ৫৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছে ফাহিমা খাতুনরা।
থাইল্যান্ডের ব্যাংকক ট্রেডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাট হাতে নেমে শুরুটা ভালোই করেন ইসমা তানজিম ও শামীমা সুলতানা। এই জুটিতে ১৯ রান আসার পর চতুর্থ ওভারে বিদায় নেন শামীমা। এর পর শারমিন সুলতানাকে নিয়ে ২০ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ১২ রানে ফেরেন ইসমা। বাংলাদেশের রান তিন অঙ্কে নিতে মূল ভূমিকা রাখেন অধিনায়ক ফাহিমা। ৩২ বলে ৫ চারে ৪০ রান করে অপরাজিত থাকেন তিনি। আর কোনো ব্যাটার ২০ রানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ১৫ রান করেন শারমিন।
অল্প রান তাড়ায় নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। প্রথম ৬ ওভারে ২১ রান তুলতে হারায় ২ উইকেট। পাওয়ার প্লের পর বোলিংয়ে এসে দলটিকে আরো চাপে ফেলেন অধিনায়ক ফাহিমা।
নিজের প্রথম ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে নেন ২ উইকেট। একটা পর্যায়ে ৩০ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায় হাফসা খালিদের দল। পরের ৫ উইকেটে ২৬ রান তুলতেই হারায় বাকি ৫ উইকেট। ৩.৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন সানজিদা আক্তার। ব্যাট হাতে দলকে তিন অঙ্কের ঘরে নিয়ে যাওয়ার পেছনে অবদান রাখার পর বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফাহিমা।
শিরোপা নির্ধারণী ফাইনালে আগেই প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। ফলে ফাইনালটা যে সহজ হচ্ছে না ফাহিমাদের, সেটি মোটামুটি নিশ্চিতই বলা চলে। দিনের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে ভারত নারী ‘এ’ দল। আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১১৮ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ৫ উইকেট হারিয়ে ৩৯ বল হাতে রেখে ১১৯ করে ফাইনাল জায়গা করে নেয় ভারত। আগামীকাল ভারত নারী ‘এ’ দলের বিপে ফাইনালে নামবে বাংলাদেশ ‘এ’ দল।
সংপ্তি স্কোর
বাংলাদেশ নারী ‘এ’ দল : ১১০/৮ (২০ ওভার) ফাহিমা ৩২, শারমিন ১৫, শামীমা ১৩; হাফসা ২/২৫।
পাকিস্তান নারী ‘এ’ দল : ৫৬/১০ (১৬.৪ ওভার) শাওয়াল ১৪, হাফসা ১২; সানজিদা ৩/৬, ফাহিমা ২/৬।
ফল : বাংলাদেশ নারী ‘এ’ দল ৫৪ রানে জয়ী।