ঢাকা-২০ আসনে তমিজউদ্দিনের জয়

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকা-২০ (ধামরাই) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও গণনা শেষে বিএনপির প্রার্থী আলহাজ তমিজউদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৪৭টি কেন্দ্রের ফল অনুযায়ী তিনি ধানের শীষ প্রতীকে এক লাখ ৬০ হাজার ৪২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।

এ ছাড়া খেলাফত মজলিসের মুফতি আশরাফ আলী দেওয়াল ঘড়ি প্রতীকে ৯ হাজার ৮৩ ভোট, জাতীয় পার্টির আহসান খান আছু লাঙ্গল প্রতীকে তিন হাজার ৭৬ ভোট, বাংলাদেশ জাসদের আরজু মিয়া মোটরগাড়ি প্রতীকে ১৯৮ ভোট এবং এবি পার্টির হেলাল উদ্দিন ঈগল প্রতীকে ৪৭৮ ভোট পেয়েছেন।

নির্বাচনের দিন সকাল থেকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। স্থানীয়দের আশা, নতুন নির্বাচিত প্রতিনিধি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।