চৌদ্দগ্রামে কৃতী ও দুস্থ শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ

Printed Edition

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

‘দুঃখীর চোখে ঝরবে না জল, পাশে থাকবে মমতার আঁচল’ এই প্রতিপাদ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে কৃতী শিক্ষার্থী সম্মাননা ও দুস্থ, অসহায়, এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মমতার আঁচল ফাউন্ডেশন। এ উপলক্ষে গত শনিবার বিকেলে উপজেলার কনকাপৈত ইউনিয়নের আলহাজ নূর মিয়া ডিগ্রি কলেজের হলরুমে কৃতী ও দুস্থ শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান নির্বাহী আয়েশা আক্তারের সভাপতিত্বে ও মোস্তফা কামাল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছা শিখার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: শাহ আলম খোকন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার সায়ীদ আবদুল মালিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষিকা নাজমা আক্তার, ফাউন্ডেশনের সেক্রেটারি জয়নাল আবেদিন জয়, ভুলকরা ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মফিজুর রহমান, মাওলানা নূর আহম্মেদ মজুমদার, মো: রুবেল আহমেদ, করপাটি মনির উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম, নানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমীর হোসেন, পায়েরখোলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা জাফর আহম্মেদ।