কাঁঠালিয়ায় ছুরিকাঘাতে যুবক আহত

Printed Edition

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়ায় পূর্ব শত্রুতার জেরে বেলাল হোসেন (২৫) নামে এক যুবককে মাথায় ছুরি দিয়ে নৃশংসভাবে জখম করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার জীবন সঙ্কটে আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে দক্ষিণ কৈখালী এলাকার বেলাল হোসেন বাড়ির সামনের রাস্তা ‘রথের মোড়ে’ বের হওয়ার সময় ওঁৎ পেতে থাকা হামলাকারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়।

তার মামাতো ভাই ইমরান ও মশিউর ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করলে ছুরির একটি অংশ মাথার ভেতরে গেঁথে যায়। রক্তাক্ত অবস্থায় বেলাল হোসেনকে প্রথমে ভাণ্ডারিয়া সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।