কুমিল্লায় মাদক উদ্ধারে শ্রেষ্ঠ বুড়িচংয়ের ২ পুলিশ কর্মকর্তা
Printed Edition
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
ডিসেম্বর ২০২৫ মাসে মাদকদ্রব্য উদ্ধারে কুমিল্লা জেলার সব থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো: শাহপরান।
গতকাল রোববার কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ বি এম আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ অর্থ পুরস্কার প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী।
কল্যাণ সভায় পুলিশ সুপার দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সব সদস্যকে আরো তৎপর হওয়ার নির্দেশ দেন।