আসিফ নজরুল মিথ্যা বলেছেন : সালাউদ্দিন

Printed Edition
Sports-1

ক্রীড়া প্রতিবেদক

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-২০ বিশ্বকাপ। এই আসরে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সরকারের সিদ্ধান্তে সংক্ষিপ্ত ভার্সনের এই বিশ্বমঞ্চে খেলছে না টাইগাররা, এমনটাই জানিয়েছিলেন দেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পরে গত ১০ ফেব্রুয়ারি তিনি দাবি করেছিলেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটি ছিল বিসিবি ও খেলোয়াড়দের। নিরাপত্তা ও দেশের মর্যাদা রায় ‘স্যাক্রিফাইস’ করেছেন খেলোয়াড়রা নিজেরাই। অথচ এর আগে তিনিই জানিয়েছিলেন এটি সরকারের সিদ্ধান্ত ছিল। আসিফ নজরুলের এমন অবস্থান বদলকে ক্রিকেটারদের ওপর দোষ চাপানোর চেষ্টা হিসেবে দেখছেন সালাউদ্দিন। তার মতে, এ ধরনের ভুল সিদ্ধান্তের কারণেই একটি সাজানো গোছানো দল মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে।

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের এমন বক্তব্যে এবার মুখ খুললেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে যে নাটকীয়তা শুরু হয়েছিল, এই কোচের গতকালের মন্তব্যে তা নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। তার দাবি নাকচ করে দিয়ে সালাউদ্দিন বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিকের কাছ থেকে এমন অসত্য তথ্য তিনি প্রত্যাশা করেননি।

সালাউদ্দিন বলেন, ‘দেশের স্বার্থে আমি অনেক কিছুই স্যাক্রিফাইস করতে রাজি আছি। কিন্তু উনি মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাব। উনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক হয়ে এভাবে মিথ্যা বলবে, আমরা আসলে এটা মানতে পারতেছি না।’

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে ক্রিকেটারদের যে কোনো ভূমিকা ছিল না, বরং পরিস্থিতির কারণে তারা কতটা বিপর্যস্ত ছিল সেটিও তুলে ধরেন এই দেশসেরা কোচ। তিনি বলেন, ‘একটা ছেলে যখন বিশ্বকাপে খেলে, তার ২৭ বছরের স্বপ্ন তাকে এখানে নিয়ে এসেছে। স্বপ্নটা আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিলেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত হলে তারা স্যাক্রিফাইস করল। যদি তির কথা বলেন, ব্যক্তিগত তির কথা আমি বলব না। একটা ছেলের স্বপ্নটা শেষ করে দিয়েছেন।’

সালাউদ্দিন আরো বলেন, ‘এই যে বিশ্বকাপ খেলব আমরা, এক বছর আগে থেকেই আমরা স্বপ্ন দেখছি। আমি না হয় কোচ হিসেবে, তবে যে প্লেয়ারটা বা যে অধিনায়কটা খেলবে, সে কিন্তু বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, যে আমি এই মঞ্চে গিয়ে খেলব। তার জন্য এটা আসলে কতটা বেদনাদায়ক, এটা সে-ই ভালো জানে। আমরা যতই তাকে সান্ত্বনা দিই, অনুপ্রেরণা দিই, তার জন্য তো এটা বড় তি হয়ে গেছে। আমার মনে হয় এটাও ওভারকাম করতে হবে, এটাও ওভারকাম করা শিখতে হবে। মাঝেমধ্যে চরম সত্যকে মানতে বাধ্য আপনি, তো মেনে নিতে হবে।’