শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
Printed Edition
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে শাশুড়ি হত্যার দায়ে জামাতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইলের স্পোশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামি জামালপুর সদরের তেলিয়ানপাড়া গ্রামের নূরুল ইসলাম দুদুর ছেলে রেজাউল করিম দুলু।