লতিফ সিদ্দিকী প্রসঙ্গে ইসি মাছউদ

পার্টিকে নিষিদ্ধ করেছে ব্যক্তিকে তো নয়

Printed Edition

বিশেষ সংবাদদাতা

সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি বলে শুনানিতে এক আইনজীবীকে বলেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিলের শেষ দিনের শুনানিতে আইনজীবীর যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে গতকাল শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশনের উপস্থিতিতে এই আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এই আসনে জাতীয় পার্টির প্রার্থী মো: লিয়াকত আলী।

শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি। পরে সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।