প্রিমিয়ার ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition

দি প্রিমিয়ার ব্যাংকের পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল হাইব্রিড পদ্ধতিতে গলফ গার্ডেন, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা: আরিফুর রহমান। পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো: ফোরকান হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, পরিচালক ও ঝুঁঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন, পরিচালক শেখ মোর্শেদ জাহান (অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম নুরুল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: মনজুর মফিজ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, শেয়ারহোল্ডার, ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।