ইরানে হামলা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের হুঁশিয়ারি
Printed Edition
রয়টার্স
ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশটিতে যেকোনো ধরনের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি একই সাথে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার আল আনুনি সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির খবরে আমরা উৎসাহ বোধ করছি। এই আলোচনাকে আমরা সম্পূর্ণরূপে সমর্থন করি।’ তিনি জোর দিয়ে বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচনায় এগিয়ে যাওয়াই শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের একমাত্র কার্যকর পথ।
আনোয়ার আল আনুনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নিরসনে ইরান যে পারমাণবিক আলোচনায় গুরুত্ব দিচ্ছে, তা প্রমাণের এখনই উপযুক্ত সময়। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, এ ধরনের সামরিক উত্তেজনা বৃদ্ধি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইইউ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি পুনর্ব্যক্ত করেন। একই সাথে এই অঞ্চলের প্রতিটি দেশকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে আনুনি বলেন, ‘এটা অত্যন্ত জরুরি যে সব প আন্তর্জাতিক আইন মেনে চলবে, সংযম প্রদর্শন করবে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদপে নেয়া থেকে বিরত থাকবে।’