আমৃত্যু দেশ ও জনগণের জন্য কাজ করে যেতে চাই : রাষ্ট্রপতি

Printed Edition
back-1
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে মুনাজাত করেন : পিআইডি

ঠাকুরগাঁও প্রতিনিধি

আমৃত্যু দেশ ও দেশের জনগণের জন্য কাজ করার অভিপ্রায় ব্যক্ত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি আজকে একটা শপথ একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই, তা হলো আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে আমার জীবনের বিনিময়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে চাই। অমি যেন বাংলাদেশের অধিকারগুলোকে রক্ষা করার জন্য কাজ করতে পারি, গণগন্ত্রকে রক্ষা করতে কাজ করতে পারি। গতকাল রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেতিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনার যে সম্মান ভালোবাসা আমাকে দিলেন আমি চিরদিন তা মনে রাখবো। এ ঋণ আমি কোনোদিন শেধ করতে পারব না। আমি পরম আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি, তিনি আজকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন। যেখানে আমি আপনাদের জন্য চেষ্টা করতে পারব। রাষ্ট্রপতি বলেন, আমরা অনেক ত্যাগ তিতীক্ষা, লড়াই সংগ্রামের পর আজকে আমরা একটা সুযোগ পেয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার। আসুন কোনো লড়াই সংঘাত নয়, সংঘর্ষ নয়, কোনো প্রতিশোধ নয়, কোনো রক্তপাত নয়, আমরা ভালোবাসা এবং ভালোবাসার মধ্য দিয়ে একটা সত্যিকার একটা সমাজ গড়ে তুলি। যে সমাজে সবাই এগিয়ে যাওয়ার সুযোগ পাব।

বেলা ১২ টা ৫৭ মিনিটে হেলিকপ্টারে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে সার্কিট হাউজে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর শহরের সেনুয়া গোরস্থানে অবস্থিত পিতা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিন (চোখা মিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। এ সময় মাঠে উপস্থিত হাজার হাজার সাধারণ মানুষ তাকে করতালি দিয়ে বরণ করেন।

নাগরিক কমিটির আহ্বায়ক ডা: এ বি এম খয়রুর করিব এর সভাপতি ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহিদ উজ জ্জমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা বক্তব্য রাখেন রাষ্ট্রপতির সহধর্মিণী রাহাত আরা বেগম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া, ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডা: আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, দিনাজপুর-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, অধ্যাপক মনতোষ কুমার দে, মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের সভাপতি আইয়ুব আলীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ে ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থান ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে শহীদ পরিবারগুলোর মাঝে আর্থিক সহযোগিতা তুল দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল।