চুয়াডাঙ্গা পৌরসভার ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য সর্বমোট ৮৩ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৫২২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার বিকেলে পৌরসভা মিলনায়তনে এক সভায় এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, চুয়াডাঙ্গাবাসীর চাহিদা ও সম্ভাবনার ভিত্তিতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে সদর ইউএনও তিথি মিত্র ও পৌর নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যরা শহরের যত্রতত্র ময়লা ফেলা বন্ধ, রাস্তার ডিভাইডার তৈরি ও কোর্ট মোড়ে পাবলিক টয়লেট স্থাপনের প্রস্তাব করা হয়।