উইকন প্রোপার্টিস- প্রাইম ব্যাংক চুক্তি স্বাক্ষর

Printed Edition

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান উইকন প্রোপার্টিস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি গুলশানে ব্যাংকের হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিয়ে উইকন প্রোপার্টিস থেকে ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন হোম লোন গ্রাহকরা। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এবং উইকন প্রোপার্টিসের চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস, প্রাইম ব্যাংক পিএলসি; উইকন প্রোপার্টিসের গ্রুপ চিফ অফারেটিং অফিসার মেজর মো: আমিনুল হক এবং এক্সিকিউটিভ ডিরেক্টর দেওয়ান রাশিদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।