জাতীয় প্রেস কাবের ইফতার মাহফিল

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

Printed Edition
Bacjk---------1
জাতীয় প্রেস কাবের ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেনের সাথে সাংবাদিক নেতৃবৃন্দ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে এ জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আমি তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েই আগে জাতীয় প্রেস কাবে ছুটে এসেছি। এর পর মন্ত্রণালয়ে গিয়েছি। আপনারা সরকারের জন্য দোয়া করবেন যাতে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।

গতকাল জাতীয় প্রেস কাবের ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের সরকার ফ্যামিলি কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা দ্রততম সময়েই এটি বাস্তবায়ন করবো। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

দোয়া মাহফিলে জাতীয় প্রেস কাব সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস কাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজের মহাসচিব ও প্রেস কাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাদের গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী, জাতীয় প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, প্রেস কাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রেস কাব মসজিদের ইমাম মাওলানা মনিরুজ্জামান।