ফরিদপুরে ‘হ্যাঁ’ ভোট ৬৩ শতাংশ

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চারটি আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে মোট ছয় লাখ ৩২ হাজার ৪৮টি, আর ‘না’ ভোট পড়েছে তিন লাখ ৭১ হাজার ৯৪১টি। বৈধ ভোটের হিসেবে ‘হ্যাঁ’ ভোটের হার ৬২ দশমিক ৯৫ শতাংশ এবং ‘না’ ভোটের হার ৩৭ দশমিক ৫ শতাংশ। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। চার আসনে ‘হ্যাঁ’ ভোট ‘না’র চেয়ে দুই লাখ ৬০ হাজার ১০৭টি বেশি।

ফরিদপুর-১ আসনে ‘হ্যাঁ’ পেয়েছে এক লাখ ৮৪ হাজার ৮৬২ ভোট এবং ‘না’ এক লাখ ১৩ হাজার ৩০৬ ভোট। ভোট পড়েছে ৬৩ দশমিক ৭ শতাংশ। ফরিদপুর-২ আসনে ‘হ্যাঁ’ পেয়েছে এক লাখ ২৫ হাজার ৩৪ এবং ‘না’ ৬৭ হাজার ৮ ভোট; ভোট পড়েছে ৬৫ দশমিক ৮৭ শতাংশ।

ফরিদপুর-৩ আসনে ‘হ্যাঁ’ পেয়েছে এক লাখ ৭৯ হাজার ৫০ এবং ‘না’ ৮০ হাজার ৫৩৭ ভোট। এখানে সর্বোচ্চ ৯৮ হাজার ৫১৩ ভোটের ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। ভোট পড়েছে ৬৫ দশমিক ৬৮ শতাংশ। ফরিদপুর-৪ আসনে ‘হ্যাঁ’ পেয়েছে এক লাখ ৪৩ হাজার ১০২ এবং ‘না’ এক লাখ ১১ হাজার ৯০ ভোট। ব্যবধান ৩২ হাজার ১২ ভোট, যা চার আসনের মধ্যে সর্বনিম্ন।

চার আসনে মোট ভোটার ছিল ১৭ লাখ ৭১ হাজার ৯০৮ জন। ভোট দিয়েছেন ১১ লাখ ৮ হাজার ৯৩২ জন। বৈধ ভোটের সংখ্যা ১০ লাখ তিন হাজার ৯৮৯ এবং বাতিল ভোট এক লাখ চার হাজার ৯৪৩টি, যা মোট কাস্টিং ভোটের প্রায় ৯ দশমিক ৪৬ শতাংশ।