প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Printed Edition
PM-News
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি বিনম্ন শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবারের মতো প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন তারেক রহমান।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এ শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তার উপস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তার পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। দলীয় প্রধান হিসেবে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান।

এর আগে ১২ টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শহীদ মিনার ত্যাগ করার পর তিন বাহিনির প্রধানগণ পুস্পসত্ববক অর্পণ করেন।

বিরোধী দলীয় নেতার পুষ্প স্তবক অর্পণ

১২ টা ২২ মিনিটে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন। তার সাথে ছিলেন বিরোধী দলীয় নেতৃবৃন্দ।

শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনারকেন্দ্রিক সবধরনের ব্যবস্থাই রেখেছি। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র‌্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে।

র‌্যাব ডিজি আরো বলেন, ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।