বিএমইউতে ‘হেল্পিং অ্যাডোলেসেন্টস থ্রাইভ বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু

Printed Edition

কিশোর-কিশোরীদের মনোসামাজিক সহায়তা সেবা প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে হেল্পিং অ্যাডোলেসেন্টস থ্রাইভ এইচ এটি টুলকিট বিষয়ক চার দিনব্যাপী মাস্টার ট্রেনিং অব ট্রেইনার্স আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত এই প্রশিক্ষণে স্বাস্থ্য অধিদফতর, পরিবার পরিকল্পনা অধিদফতর এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অব হেলথ মালালাই আহমাদজাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: আতিকুল হক, পিএইচডি। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতর, ইউনিসেফ বাংলাদেশের প্রশিক্ষণার্থীরা, এবং এইচ এটি বাস্তবায়ন দলের সদস্য। বিজ্ঞপ্তি।