বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে চট্টগ্রামে বই মেলা ও সাংস্কৃতিক উৎসব
Printed Edition
বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে আগামী ৪ ও ৫ জুলাই সৃজনশীল প্রতিভা বিকাশের প্রত্যয়ে লন্ডন বাংলা বইমেলা পর্ষদ ও সৃষ্টি বিশ্বময় চট্টগ্রামস্থ থিয়েটার ইনিস্টিটিউটে ২ দিনব্যাপী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। ৪ জুলাই বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক আবুল মোমিন। প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান। অতিথি হিসেবে আরো থাকবেন বিশিষ্ট সাংবাদিক সৃষ্টি বিশ্বময় কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও চট্টগ্রাম অঞ্চলের সভাপতি নাট্য শিক্ষক মোস্তফা কামাল যাত্রা। স্বাগত বক্তব্য রাখবেন সৃষ্টি বিশ্বময় কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও লন্ডন বাংলা বইমেলা পর্ষদ বাংলাদেশ প্রতিনিধি অলক দাশগুপ্ত। সভাপতিত্ব করবেন উদীচী ইউ কে সভাপতি গোলাম মোস্তফা। বিজ্ঞপ্তি।