সিলেট অনলাইন প্রেস ক্লাব

‘শহীদ সাংবাদিক তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পাচ্ছেন চার সাংবাদিক

Printed Edition
3rd-5
‘শহীদ সাংবাদিক তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পাচ্ছেন চার সাংবাদিক

সিলেট ব্যুরো

সিলেট অনলাইন প্রেস ক্লাব কর্তৃক প্রবর্তিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরে প্রিন্ট, ইলেকট্র্রনিক ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে ‘শহীদ সাংবাদিক এ টি এম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড’ পাচ্ছেন সিলেটের চারজন সাংবাদিক।

তারা হলেন- দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার (প্রিন্ট মিডিয়া), সময় টেলিভিশনের রিপোর্টার জয়ন্ত কুমার দাস (ইলেকট্র্রনিক মিডিয়া) ও চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার আজহার উদ্দিন শিমুল (ইলেকট্রনিক মিডিয়া) এবং বার্তা টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মো: মশাহিদ আলী (অনলাইন মিডিয়া)।

জুরিবোর্ড জুলাই গণ-অভ্যুত্থানকালীন ও পরবর্তী সময়ে প্রকাশিত/সম্প্রচারিত প্রতিবেদনের জন্য এই চারজন সাংবাদিককে মনোনীত করেন।

সাংবাদিক আফতাব চৌধুরীর নেতৃত্বে জুরিবোর্ডের সদস্য হিসেবে ছিলেন দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ ও মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।

শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের স্মৃতি রক্ষার্থে গত বছর থেকে সিলেট অনলাইন প্রেস ক্লাব এই অ্যাওয়ার্ড চালু করেছে। আগামী ৩ আগস্ট বেলা সাড়ে ১১টায় সিলেট অনলাইন প্রেস ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।