ব্যাডমিন্টনে বাংলাদেশ সেরা রিফাত-তানভীর

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টনে মোংলার শাটলার রিফাতুল ইসলাম মোস্তাকিম এবং ফকিরহাটের মো: তানভীর জুটি বেঁধে খুলনার বিভাগের হয়ে দ্বৈতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। মোংলায় তিন-চার বছর কোনো ইনডোর নেই বিধায় রিফাত বর্তমানে রাজশাহী ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে প্র্যাকটিস করে। আর ফকিরহাটের টুকু ব্যাডমিন্টন অ্যাকাডেমির ছাত্র মো: তানভীর বর্তমানে দিনাজপুর অ্যালোরা শার্টলার অ্যাকাডেমিতে প্র্যাকটিস করে।