‘সুইজারল্যান্ড ম্যাচে বিরক্ত করেছিলেন মেসি’

Printed Edition

ক্রীড়া ডেস্ক

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল সুইজারল্যান্ড। সেমিফাইনালে উঠার সেই লড়াইয়ে রেফারির সাথে লিওনেল মেসির কথোপকথন নিয়ে ম্যাচের পর ব্যাপক আলোচনা হয়েছিল। তবে সেই বিতর্ককে বড় করে দেখছেন না ম্যাচ পরিচালনাকারী পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরা। তার মতে, মেসি তাকে কিছুটা ‘বিরক্ত’ করেছিলেন ঠিকই, কিন্তু এমন ঘটনা ফুটবলে খুবই স্বাভাবিক। ঘটনাটি ঘটেছিল ম্যাচের প্রথমার্ধে। সে সময় মেসিকে আঙুল তুলে রেফারির সাথে কথা বলতে দেখা যায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আর্জেন্টাইন সম্প্রচারমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত একটি ডাব করা ভিডিওতে দেখা যায়, মেসি রেফারিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার সাথে ভদ্রভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমি আপনার সাথে ভদ্রভাবেই কথা বলেছি।’

এ নিয়ে পর্তুগালের ক্যানাল-১১-কে দেয়া সাক্ষাৎকারে পিনেইরো বলেন, ‘মেসি আমাকে কিছুটা সমস্যায় ফেলেছিল, যেমনটা অন্য খেলোয়াড়রাও করে। ফুটবলে এ ধরনের কথোপকথন স্বাভাবিক। মেসির ক্ষেত্রে বিষয়টি বেশি আলোচনায় এসেছে শুধু তিনি মেসি বলেই। কিন্তু এমন ঘটনা নিয়মিতই ঘটে।