এশিয়ান ভলিবলে বাংলাদেশের রৌপ্যপদক

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) মেন্স চাম্পিয়নশিপে রৌপ্যপদক অর্জন করে বাংলাদেশ ভলিবল দল। ইসলামাবাদে প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। সরাসরি ০-৩ সেটে (২০-২৫, ১৬-২৫, ২০-২৫) হেরে রৌপ্যপদক পেয়েছে লালসবুজের প্রতিনিধিরা। এদিকে শ্রীলঙ্কা ৩-২ সেটে উজবেকিস্তানকে হারিয়ে তৃতীয় হয়েছে।