দুই পাকিস্তানি কোচকে রাখছে না বিসিবি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে পথচলা শেষ হয়েছে পাকিস্তানের দুই কোচ আরশাদ খান ও শাহেদ মাহমুদের। গত জুনে তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর চুক্তি নবায়ন করেনি বোর্ড। এর মধ্যে শাহেদ মাহমুদ গত দুই বছর ধরে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের বোলিং প্রোগ্রামে কাজ করেছেন। অন্য দিকে সাবেক পাকিস্তানি স্পিনার আরশাদ খান দায়িত্ব পালন করছিলেন হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। এ ছাড়া সোহেল ইসলামও ব্যাটিং কোচের দায়িত্বের পাশাপাশি স্পিনারদের নিয়ে কাজ করবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আলাদা কোনো বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ রাখা হচ্ছে না।