শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু
Printed Edition
বিমানবন্দরে যাত্রীদের নিরাপদ, সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে পরিচালিত ফ্রি শাটল সার্ভিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দিকনির্দেশনায় এবং বেবিচক চেয়ারম্যানের তত্ত্বাবধানে এই ফ্রি শাটল সার্ভিস বিমানবন্দর-বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসীম উদ্দীন মোড়-বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা-বিমানবন্দর রুটে চলাচল করবে। প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই সেবা উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। একই সাথে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস, পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং সামগ্রিক যাত্রীসেবার মান উন্নয়নে এই উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি।