কুষ্টিয়ায় ‘ইউটিউব ভিলেজ’ পার্ক থেকে বিপন্ন প্রাণী উদ্ধার
Printed Edition
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ‘ইউটিউব ভিলেজ’ পার্কের একটি চৌবাচ্চা থেকে বিপন্ন প্রাণী ঘড়িয়াল ও তিনটি কাছিম উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার বিকেলে স্থানীয় এক সংবাদকর্মীর দেয়া তথ্যের ভিত্তিতে প্রাণিগুলো উদ্ধার করেন তারা।
জানা গেছে, গেল বছরের অক্টোবর মাসে শিমুলিয়ার একটি বিল থেকে এক জেলের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। এরপর ওই জেলেরা নামমাত্র টাকায় এটিকে খোকসার শিমুলিয়া ইউটিউব ভিলেজ পার্ক মালিক দেলোয়ার হোসেনের কাছে বিক্রি করে দেন। পার্কের মালিক ঘড়িয়ালটিকে পার্কের ভেতরের একটি চৌবাচ্চায় জরাজীর্ণ অবস্থায় রেখে দেন। পরে পার্কটিতে অভিযান চালিয়ে এই প্রাণিগুলোকে উদ্ধার করে বনবিভাগ।