সিরিয়ার এসডিএফ সেনাবাহিনীর সাথে একীভূত

Printed Edition

আলজাজিরা

আইএসের (আইএসআইএল) বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম মূল ভূমিকা পালন করা কুর্দি নেতৃত্বাধীন বাহিনী ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এসডিএফ) নিজেদের বিলুপ্তির ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট আহমদ আল-শারার নেতৃত্বাধীন দামেস্ক সরকারের সাথে সমঝোতার পর গোষ্ঠীটি সিরীয় সেনাবাহিনীর সাথে পুরোপুরি একীভূত হয়েছে। এখন থেকে স্বাধীন বাহিনী হিসেবে এসডিএফের আর কোনো স্বতন্ত্র কার্যক্রম থাকবে না।

গত মঙ্গলবার দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে এসডিএফ প্রধান মাজলুম আবদি এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। অনুষ্ঠানে আবদি বলেন, সিরিয়ার ইতিহাসে এই ঘটনা এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করল, যার মাধ্যমে যুদ্ধের যুগের সমাপ্তি টেনে শান্তি, স্থিতিশীলতা ও পুনর্গঠনের নতুন অধ্যায়ে প্রবেশ করল দেশ। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একসময় এসডিএফের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গড়ে উঠেছিল। তবে গত জানুয়ারিতে সরকারি বাহিনীর অভিযানে বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ হারানোর পর তারা সরকারের সাথে একীভূত হওয়ার চূড়ান্ত চুক্তি সই করে। সমঝোতা অনুযায়ী, সিরিয়া সরকার কুর্দি জনগোষ্ঠীর জন্য নাগরিক, সাংস্কৃতিক এবং চলতি বছর থেকেই কুর্দি ভাষায় শিক্ষাকার্যক্রম চালুর অধিকারের স্বীকৃতি প্রদান করেছে।

আসাদ সরকারের পতনের পর ওয়াশিংটন আল-শারা সরকারের সাথে ঘনিষ্ঠতা বাড়ালে এসডিএফের ভবিষ্যৎ গতিপথ বদলে যায়। বিশ্লেষকদের মতে, এসডিএফের সেনাবাহিনীর সাথে এই অন্তর্ভুক্তি একটি অখণ্ড ও ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলার পথ সহজ করবে।