গাজায় ফের ইসরাইলি হামলায় নিহত ৪
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি বাহিনীর নতুন হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন। মধ্য গাজার দেইর আল-বালাহ ও উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় ড্রোন ও গোলাবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটে। দক্ষিণের খান ইউনুসেও গোলাবর্ষণ ও ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য মতে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল ৩,৪৬৫ বার লঙ্ঘন করেছে। অন্য দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ৪৫ জন নিহত এবং ৩ হাজার ৩৮০ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি অভিযানে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় এক লাখ ৭৩ হাজার আহত হয়েছে। এছাড়াও অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়েছে।