আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

Printed Edition

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক সহযোগিতা জোরদার এবং উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা আরো কার্যকর করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক।

এ সময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া প্রেস ক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক নাজমুল রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইসা, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোহাম্মদ বখতিয়ার, প্রেস ক্লাবের সহসভাপতি মাসুম হাওলাদার, সহসভাপতি সাইফুল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ মো: মনিরুজ্জামান, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, কে এম আজাদ রহমান, সদস্য সৈকত বাড়ৈ, আশরাফ উদ্দীন, শাহাদাৎ হোসেন চৌধুরী, শফিকুল ইসলাম, ইদ্রিস খান, মনিরুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও এমন মতবিনিময় সভা অব্যাহত রাখার ওপর জোর দেন।