২৪ জনেও আছেন জিমি-মিমো

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমস ক্যাম্পের জাতীয় দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। জাতীয় দলের কোচ জার্মানির পিটার গেরহার্ড রাচ এবং অনূর্ধ্ব-২০ দলের হেড কোচ দক্ষিণ আফ্রিকার জাইলস বোনেট। উভয়েই থাকবেন মাঠে। এককথায় লড়াইটা দুই বিদেশী কোচেরও। আজ বিকেল ৪টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে হবে ম্যাচটি।

এশিয়ান গেমসের ক্যাম্পে ৩৮ জন থেকে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এই তালিকায় আছেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি ও পুষ্কর খিসা মিমো। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। ১৮ সেপ্টেম্বর দক্ষিন কোরিয়ার বিপক্ষে মিশন শুরু বাংলাদেশের। এরপর ২২ সেপ্টেম্বর জাপান, ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা, ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া এবং ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।