সিরিজ হারল নারী দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৩৮ রানে হারে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ ৬৫ রানে হেরেছিল নারী ইমার্জিং দল। ফলে ২-০ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ। পিটারমারিজবার্গে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফে টুনিক্লিফের সেঞ্চুরির পরও ৪৩.২ ওভারে ২২৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। টুনিক্লিফ ১৪ চার ও ২ ছক্কায় ৯৫ বলে ১১৬ রান করেন। বাংলাদেশের দিশা বিশ্বাস ৪টি, হাবিবা ইসলাম ৩টি এবং সাবিকুন নাহার জেসমিন-জান্নাতুল ফেরদৌস ও আফিয়া ১টি করে উইকেট নেন। জবাবে ৪৯.৩ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৬৫ রানে শেষ ৮ উইকেট হারায় তারা। রুবিয়া ৪৫, জান্নাতুল ৩৫ ও শেষ দিকে হাবিবা ২৫ রান করেন।