বিশ্বকাপের আগে নতুন চুক্তি পরে বিদায়

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আলজেরিয়ার কোচের পদ ছাড়তে হলো ভøাদিমির পেতকোভিচকে। অথচ বিশ্বকাপের আগে এই বসনিয়ার কোচের সাথে ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন ৬২ বছর বয়সী এই কোচ। বিশ্বকাপে শেষ ৩২-এর ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিকার দেশটি। এর আগে ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত ছিলেন সুইসদের দায়িত্ব ছিলেন পেতকোভিচ।

আলজেরিয়ার ফুটবল ফেডারেশন গত পরশু বিবৃতিতে জানায়, জাতীয় দলের প্রধান কোচ পেতকোভিচ এবং তার কোচিং স্টাফের সাথে চুক্তিভিত্তিক সম্পর্ক আজ উভয়পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।