বিপিএলে দ্বিতীয় হ্যাটিট্রিক মৃত্যুঞ্জয়ের

Printed Edition
khela-2
হ্যাটট্রিক করার পর মৃত্যুঞ্জয় চৌধুরী : রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স টস জিতে ব্যাটিংয়ে পাঠায় এখন পর্যন্ত আসরে কোনো জয় না পাওয়া নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসকে। শাহাদাত হোসেন ও সৌম্য সরকারের ব্যাটে দুর্দান্ত শুরুর পর একটা পর্যায়ে এসে খেই হারিয়ে ফেলে আসরের নবাগতরা। আর এ দিন ইনিংসের ১৯তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তা করতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কিন্তু ফিজ হ্যাটট্রিক না পেলেও ইনিংসের শেষ ওভারে পরপর তিন বলে মাহেদুল ইসলাম অঙ্কন, জহির খান ও বিলাল সামিকে সাজঘরে পাঠিয়ে হ্যাটট্রিক করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। চলমান আসরে এ নিয়ে দ্বিতীয় হ্যাটট্রিক হলো এটি। আর সবমিলে বিপিএলে একমাত্র বোলার হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করলেন মৃত্যুঞ্জয়। আর কোনো বোলারের বিপিএলে নেই দুই হ্যাটট্রিক।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতেই ১৪৮ রানে অলআউট হয় নোয়াখালী। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন জাকের আলী। এ ছাড়া সৌম্য ৩১, হাবিবুর রহমান সোহান ৩০ ও ২৮ রান করেন মাহেদুল ইসলাম অঙ্কন। তিনটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোস্তাফিজুর রহমান। এ ছাড়া দু’টি উইকেট নেন খুশদিল শাহ।

মাঝারি লক্ষ্যকে তাড়া করতে নেমে পঞ্চম ওভার শেষে ৫ ওভার শেষে ২ উইকেটে ৩১ রান করে রংপুর রাইডার্স। ব্যক্তিগত ৭ রানে ডেভিড মালান ও ১৫ রান নিয়ে সাজঘরে ফিরেছেন লিটন দাস। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ রানে তৌহিদ হৃদয় ও ৭ রান নিয়ে ব্যাট করছিলেন ইফতিখার আহমেদ।