দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Printed Edition

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৬ এর আওতাধীন দক্ষিণগাঁও ও নন্দীপাড়া এলাকায় কাঁচা রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।

ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সচেতনতা: আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের সম্পৃক্ততার ওপর জোর দিয়ে প্রশাসক বলেন, ‘ড্রেন বা খালে ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং বাড়ির আঙিনায় পানি জমতে দেয়া যাবে না। ডিএসসিসি ইতোমধ্যে খাল, ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কারের ব্যাপক উদ্যোগ নিয়েছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আমরা পানি নদীতে নিষ্কাশনের আউটলেট নির্মাণের পরিকল্পনা করছি।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘উন্নয়নের লক্ষ্য কোনো ব্যক্তিগত সুবিধা নয়, বরং জনগণের সামগ্রিক কল্যাণ। তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে দেশকে এগিয়ে নেয়ার যে মহাপরিকল্পনা, ঢাকা-৯ এলাকার উন্নয়নও তারই অংশ।’ তিনি মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির বর্তমান কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।