নড়াইলে আ’লীগ কার্যালয়ে মুজিব-হাসিনার ছবি উড়ল জাতীয় পতাকা
Printed Edition
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোহাগড়া উপজেলা শাখা কার্যালয়ে শেখ মুজিবর রহমান ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের জয়পুর এলাকায় (জামরুল তলায়) ওই কার্যালয়ে
কে বা কারা শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনার কয়েকটি লিফলেট জাতীয় ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
গতকাল সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত রায় বলেন, এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই, তবে খোঁজখবর নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টিতে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।