রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

Printed Edition

রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল দেখতে ভিজিট করুন (ধফসরংংরড়হ.ৎঁবঃ.ধপ.নফ) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট।

ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের রুয়েট ভর্তি পরিক্ষায় ‘ক’ গ্রুপে মোট সাত হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন উত্তীর্ণ হয়েছেন।

এবারের একক ভর্তি পরীক্ষার মাধ্যমে পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট এক হাজার ২৩০টি সাধারণ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত পাঁচটি আসনসহ মোট আসন সংখ্যা এক হাজার ২৩৫টি।