চট্টগ্রামে বেশি দামে ফল ও গ্যাস বিক্রি

৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন ফলমন্ডি এলাকায় বেশি দামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ ও সহকারী পরিচালক আমিনুল ইসলাসহ একটি টিম।

পরে ফয়েজ উল্ল্যাহ সাংবাদিকদের জানান, ফলমন্ডিতে অভিযান পরিচালনার সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মায়াবী ফ্রুটসকে ২০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স তুহিন এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, মেসার্স উমাইমা ইন্টারপ্রাইজকে চার হাজার টাকা, অন-অনুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রয়ের অভিযোগে সিয়াম কসমেটিক্স চার হাজার টাকা ও অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে হক অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।