নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
nittodin-2
ঘটন-অঘটন সুন্দরবন

একশ’ সাতষট্টি.

একজনের সন্ধান আমরা বের করে ফেলেছি। কিন্তু সে ব্যাটা গাঢাকা দিয়েছে। ধরতে পারিনি। জলিল মিয়া ওই দলের সাথে আছে।

জলিল মিয়াও এতক্ষণে আমাদের কথা জেনে গেছে। মান্দার গাজির নৌকা নিয়ে ওদের দলের দুজন আমাদের খবর ওদের কাছে দিতে নৌকা নিয়ে গেছে। আমরা মান্দার গাজির নৌকার পিছু নিয়েছিলাম। কিন্তু রাতের অন্ধকারে নৌকা হারিয়ে আমরা পথ হারিয়ে ফেলি। তারপর তো তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি কি মান্দার গাজির নৌকা চেনো?’

ইনতাজ আলী দুদিকে মাথা নেড়ে বলল, ‘না স্যার। বাদার বড় নৌকা সব একরম দেখতি। মান্দার মাঝি মনে কয় শ্যামনগরের দিকির। আমি চিনতি পারতিছিনে। এদিরগির হলি চিনতে পারতাম।’

‘আমাদের মাঝি চেনে। সে নৌকাও চেনে।’

‘তা চিনতি পারে। মোষির রাখাল মইষ চেনে। মাঝিরা লৌকো চেনে।’

‘মান্দার মাঝির চেনার দরকার নেই। তুমি কি এই জলিল ব্যাটারে চেনো? একে বের করতে পারলে সব পেয়ে যাবো।’

  • (চলবে)