আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চিটাগাং চেম্বারের অভিনন্দন
Printed Edition
আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মো: মোতাহার হোসেন অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে বাংলাদেশের জনগণ অভূতপূর্ব রায় দিয়েছেন। তিনি (আমীর খসরু) অতীতে বাণিজ্য মন্ত্রণালয়সহ তার ওপর অর্পিত সব দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করেন। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরীণ সম্পদ আহরণ, দেশকে একটি সুষম উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের রোল মডেলে পরিণত করবেন। একই সাথে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে উন্নীত করতে তার উল্লেখযোগ্য ভূমিকা চট্টগ্রামবাসী প্রত্যাশা করেন। বিজ্ঞপ্তি।