জুমার নামাজে মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে আল-আকসায় প্রবেশের অনুমতি
Printed Edition
আরব নিউজ
আল-আকসা মসজিদে রমজান মাসজুড়ে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের জন্য মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে প্রবেশের অনুমতি দেয়া হবে। ইসরাইল বুধবার এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে। তবে মসজিদ প্রাঙ্গণে প্রবেশে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সী নারী এবং সর্বোচ্চ ১২ বছর বয়সী শিশুরা (প্রথম শ্রেণীর আত্মীয়ের সাথে) প্রবেশ করতে পারবে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা ‘সিওজিএটি’ এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাস জুমার নামাজের জন্য আলাদা অনুমতিপত্র সংগ্রহের শর্তে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে টেম্পল মাউন্টে প্রবেশের অনুমতি দেয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়, পুরুষদের ক্ষেত্রে ৫৫ বছর থেকে, নারীদের ক্ষেত্রে ৫০ বছর থেকে এবং ১২ বছর পর্যন্ত শিশুদের প্রথম শ্রেণীর আত্মীয়ের সাথে প্রবেশের অনুমতি দেয়া হবে। রমজান মাসে সাধারণত লক্ষাধিক ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদে নামাজ আদায় করেন।