জীবনসংগ্রামে সাংবাদিক কাজিম রেজা : প্রয়োজন জরুরি আর্থিক সাহায্য

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সাংবাদিকতার নেপথ্যে থেকে যিনি সারা জীবন দেশ ও সমাজকে সমৃদ্ধ করেছেন, জীবনের প্রান্তবেলায় এসে সেই তিনিই আজ বেঁচে থাকার আকুল আকুতি জানাচ্ছেন। সম্মানজনক ফিলিপস পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা গুরুতর অসুস্থ। মারাত্মক কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নিরলস সততার জন্য সহকর্মীদের কাছে তিনি এক অনুকরণীয় ব্যক্তিত্ব। তবে বর্তমানে জটিল ও ব্যয়বহুল এ রোগের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবার মারাত্মক আর্থিক সঙ্কটে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ জীবন নিশ্চিত করতে তার দীর্ঘমেয়াদি নিবিড় ও উন্নত চিকিৎসা প্রয়োজন, যা এই মুহূর্তে পরিবারটির পক্ষে সামলানো অসম্ভব হয়ে পড়েছে।

এ অবস্থায় সমাজের সুহৃদ, হৃদয়বান ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সহযোগীদের কাছে পরিবারের পক্ষ থেকে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

সৈয়দ গোলাম বতুল কাজিম রেজার চিকিৎসায় সাহায্য পাঠাতে নিচের যেকোনো মাধ্যমে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

যোগাযোগ ও বিকাশ (Personal) : সৈয়দ মূসা রেজা- +৮৮-০১৭০৬-৫২৮৫৭ ২

ব্যাংক হিসাবের বিবরণ :

হিসাবের নাম : SYED AMIL BATUL MUSA REZA

হিসাব নম্বর : ২০৫০২১৩০২০৩১১০৪০৩

ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখা, ঢাকা।

রাউটিং নম্বর : 125272689

সুইফট কোড : IBBLBDDH213