ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় ৬ কিলোমিটার যানজট

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর গজারিয়া অংশে কুমিল্লামুখী প্রায় ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে দুর্ঘটনার জেরে এ পরিস্থিতির উদ্ভব হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লাগামী লেনে যান চলাচল ব্যাহত হয়। ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকায় যানজট মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের পর থেকে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি সড়কে আটকে পড়ে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি মহাসড়কের ওপর থাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।