হজ্জ ফাইন্যান্স কোম্পানির শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা

Printed Edition

হজ্জ ফাইন্যান্স কোম্পানি পিএলসি (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান)-এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির ২৬তম সভা গত ২৩ জুন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। সভায় কমিটির ভাইস চেয়ারম্যান ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান, সদস্য ড. মো: শামছুল আলম, সদস্য ড. মুহাম্মদ খাইরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুর রহমান, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সচিব মো: মাহমুদুর রহমান, সিএফও মো: মনিরুল ইসলাম শামীম, মনজুর মোর্শেদ (এক্স-অফিসিও) ও মুরাকিব মো: হাফিজুর রহমান অংশ নেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ ভিত্তিক হিসাব বিবরণী পর্যালোচনা ও শরিয়াহ বিষয়ে মতামত প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।