রাবিপ্রবির প্রকল্প পরিচালক বরখাস্ত
Printed Edition
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্প পরিচালক ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল গফুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি ১০ম সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে এ বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে ই-মেইলের মাধ্যমে জানানো হয় ৯ জানুয়ারি।
আবদুল গফুরের বিরুদ্ধে আইসিটি সংক্রান্ত অপরাধ, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, প্রশাসনের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণœ করার অভিযোগ আনা হয়েছে।
সাময়িক বরখান্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও জনসংযোগ শাখা নিশ্চিত করেছে।