ব্যাটিং ব্যর্থতার বৃত্তেই আটকা পাকিস্তান
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম দু’টি হেরে আগেই সিরিজ খুঁইয়েছে পাকিস্তান। নিয়ম রক্ষার শেষ টেস্টের আগে স্কোয়াডে ৭ পরিবর্তন আনে পিসিবি। এত পরিবর্তন করেও তৃতীয় টেস্টের প্রথম সেশনে নেই ৭ উইকেট। রান উঠল ১০০। সব মিলে ১১ ব্যাটারের আটজনই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে ব্যর্থ। সর্বোচ্চ রান সৌদ শাকিলের ব্যাটে ৪৩। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান মোহাম্মদ আব্বাসের। ৩৩.৫ ওভারে ১৩৩ রানে অলআউট হয় পাকিস্তান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চা বিরতি চলছে। ১০ ওভারে ২ উইকেটে ৩৫ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে এখনো ৯৮ রানে পিছিয়ে স্বাগতিকরা। ব্যাটিংয়ে ছিলেন ৬ রান নিয়ে এমিলিও গে। অপর প্রান্তে ৮ রানে অধিনায়ক জো রুট। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলী। এজবাস্টনে গতকাল টস হেরে আগে ব্যাটিংয়ে নামলেও কোনো উন্নতি হয়নি পাকিস্তানের। সফরকারীদের ব্যাটিংলাইনে ধস নামান তিন পেসার অলি রবিনসন, জেফরা আর্চার ও জশ টং। চারটি উইকেট টংয়ের। তিনটি করে উইকেট রবিনসন ও অ্যারচারের।