সৌদি আরবে আজ থেকে রোজা শুরু
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সৌদি আরবে আজ বুধবার থেকে রোজা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরব সরকার পবিত্র রমজান মাসের চাঁদ দেখার কথা নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশেই গতকাল চাঁদ দেখা গেছে। সে হিসেবে বাংলাদেশে আজ রমজানের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে আজ রাতেই বাংলাদেশের মুসলমানদের সাহরি খেয়ে আগামীকাল থেকে রোজা শুরু করতে হবে। এশিয়ার অনেক দেশেও আগামীকাল বৃহস্পতিবার রোজা শুরু হবে।
রমজানের পুরো এক মাস বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা ফজরের শুরু থেকে মাগরিবের শুরু পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা নিয়ে মুসলমানরা তাদের দৈনন্দিন জীবনে পরিশুদ্ধি আনার জন্য এ মাসে ব্যাপক ইবাদত বন্দেগি করে সময় কাটিয়ে থাকেন। রোজা উপলক্ষে বাংলাদেশ সরকার নতুন অফিস সময়সূচি ঘোষণা করেছে। কুরআনের তথ্যানুসারে এ মাসেই মহা পবিত্র গ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছে।