চুয়েটে প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা ও সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) কারিগরি তত্ত্বাবধানে ‘ডিআরই (উজঊ) প্রজেক্ট অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক এবং বিভাগীয় প্রধানরা।
উল্লেখ্য, উক্ত সিস্টেমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। এর ফলে রিসার্চ প্রপোজাল দাখিল, অভ্যন্তরীণ ও বাহ্যিক পরীক্ষণ এবং সামগ্রিক গবেষণা ব্যবস্থাপনা প্রক্রিয়াটি পূর্বের তুলনায় দ্রুত ও সহজসাধ্য হবে বলে আশা করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।