চুয়াডাঙ্গায় রমজান উপলক্ষে সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রি
Printed Edition
চুয়াডাঙ্গা প্রতিনিধি
পবিত্র রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতাকাল বুধবার সকালে শহরের কোর্ট মোড় এলাকায় একটি ভ্রাম্যমাণ স্টোরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদ কামাল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সাহাবুদ্দিন। সহযোগিতায় ছিল জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
উদ্বোধনের প্রথম দিনেই ক্রেতাদের ব্যাপক সাড়া দেখা যায়। নির্ধারিত মূল্যে প্রতি পিস ডিম বিক্রি হয় ৮ টাকা ৫০ পয়সায়, দুধ ৭৫ টাকা কেজি, গরুর গোশত ৭০০ টাকা কেজি এবং সোনালি মুরগি ২৭৫ টাকা কেজি দরে।