বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

দ্বিতীয় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপে পুরুষ গ্রুপে বিকেএসপির মো: আসাদুজ্জোহা বাঁধন ও শীপন আলী জুটি চ্যাম্পিয়ন এবং বিকেএসপির শাহীন আহম্মেদ ও সুদ্বীপ্ত রায় মম জুটি রানার্সআপ হন। নারী গ্রুপে সেনাবাহিনীর মোছা: সোনিয়া ও মোছা: আনিকা আক্তার জুটি চ্যাম্পিয়ন এবং বিকেএসপির সিফাত আরা শশী ও রেমী হাসী জুটি রানার্সআপ হন। পুরস্কার প্রদান করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ। এক দিনের এ টুর্নামেন্টে সর্বমোট ৬০ জন জুডোকা অংশ নেন।