পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

Printed Edition

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গতকাল রোববার আলোচনা সভা এবং রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: ওয়ায়দুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ছাত্রকল্যাণ উপদেষ্টা হুমায়রা তাজরিন। এরপর আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম হোসেন প্রক্টর মো: রাশেদ খান মিলন এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি এ এস এম ইফতেখারুল আজম বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।